দেলপাড়া আইডিয়াল স্কুলের ৩য় বর্ষপূর্তি ও হাজ্বী আমির আলীর স্মরণ সভা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেলপাড়া আইডিয়াল স্কুলের ৩য় বর্ষপূর্তি ও হাজ্বী আমির আলীর স্মরণ সভা অনুষ্ঠিত
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

দেলপাড়া আইডিয়াল স্কুলের ৩য় বর্ষপূর্তি ও হাজ্বী আমির আলীর স্মরণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
দেলপাড়া আইডিয়াল স্কুলের ৩য় বর্ষপূর্তি ও হাজ্বী আমির আলীর স্মরণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ : দেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টুর পিতা হাজ্বী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম হাজ্বী আমির আলী স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ নভেম্বর সকালে দেলপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এর ইউপি মহিলা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান অনামিকা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু।

স্কুলের এডভাইজার এম জামান তৌফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সানোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ মোস্তফা হোসেন চৌধুরী, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃ জিন্নাতুল ইসলাম জিন্নাহ, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফছিউল আলম, মোঃ আমিনুর ইসলাম প্রধান, শেখ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। দোয়া ও স্মরণ সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

স্মরণ সভায় বক্তারা বলেন, দানবীর মরহুম আমির আলী ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি যে কাজ করে গেছেন সে কাজের মাধ্যমে এ অঞ্চলের মানুষের মাঝে অম্লান হয়ে থাকবেন। তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এ অঞ্চলের মানুষ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..