নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ মোঃ ফরিদ আহমেদ লিটন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগে শুদ্ধ অভিযান চলছে। যারা বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে এসেছে এবং বিভিন্ন অপকর্ম করে চলছে তাদের চিহ্নিত করা হচ্ছে। আপনারা দেখবেন যাদের গ্রেফতার করা হয়েছে তারা আওয়ামী লীগে এসেছে। আওয়ামী লীগের লোক দিয়েই আওয়ামী লীগের দল চলবে অন্য কারোর দরকার নেই। আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের একটি শক্তি। যে দলের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে দীক্ষিত। আজ যারা এ দলের নতুন সদস্য ফরম পাচ্ছেন তারা কোন প্রকার অনিয়মের ভেতরে যাবেন না এবং এ দলে ভেতরে কোন বিএনপি-জামাতের সদস্য প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখবেন। ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বুধবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ফতুল্লা রেলষ্টেশন এলাকায় দলীয় কার্যালয়ে ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর কবির হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী আফসার উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ শওকত, ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাহান, ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিন্টু পাল, ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ মেহেদী হাসান শাহীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমানউল্লাহ, ফরহাদ হোসেন, বিল্লাল হোসেন পাপ্পু, শিশির হোসেন, ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছে স্বচ্ছতা যেখানে কোন অপরাধীর স্থান নেই। আওয়ামী লীগে বর্তমানে অনেক হাইব্রিড নেতা রয়েছে। ২০০৮ সালের পরে যারা দলে ডুকেছে তারা পদ পাবেনা। প্রয়োজনে তাদের বের করে দিতে হবে। ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। নেত্রীর নির্দেশ দূর্নীতিবাজ, মাদক, সন্ত্রাসী ও ভূমিদস্যুরা যেন দলে ভীড় করতে না পারে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে বদ্ধপরিকর। বহিরাগতরা যেন দলে না ভীড়তে পারে।
আপনার মন্তব্য প্রদান করুন...