রূপগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
রূপগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে বোমা উদ্ধার

রূপগঞ্জ উপজেলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার বেলা ৩টার দিকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়। সে সময় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।

এর আগে ভোর থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকার জাকির হোসেন নামের একজনের ওই ভবনটি ঘিরে রাখে এটিইউর দল। পরে দুপুর ২টা থেকে ওই ভবনের তৃতীয় তলার একটি বাসায় অভিযান শুরু করা হয়।

ভবনটির নিচতলার ভাড়াটিয়া সুন্নত মিয়া জানান, এই ভবনের তৃতীয় তলার একটি বাসায় দুই শিশুসহ স্বামী-স্ত্রী বেশ কয়েকমাস ধরে বসবাস করে আসছিল। তবে কয়েকদিন ধরে তাদের দেখা যাচ্ছে না। তারা নারায়ণগঞ্জের টিটাগাং রোডে গার্মেন্টসে চাকরি করে বলে জানিয়েছিল।

সোমবার কক্সবাজার জেলা থেকে এক নারী জঙ্গিকে গ্রেফতার করে এটিইউ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপায় এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন এটিইউ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মাহফুজুল আলম রাসেল।

তিনি জানান, গত ৯ জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি দোতলা বাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালায় এটিইউ। এরপর সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপার ওই বাড়িটি চিহ্নিত করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা সকালে বলেন, অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্যরা জঙ্গি আস্তানা সন্দেহে ভবনটি ঘিরে রেখেছে। খবর পেয়ে জেলা পুলিশের সদস্যরাও সেখানে পৌঁছেছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..