বক্তাবলীর মাটি ও মানুষ আত্মার সাথে মিশে আছে : খোরশেদ আলম মাষ্টার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বক্তাবলীর মাটি ও মানুষ আত্মার সাথে মিশে আছে : খোরশেদ আলম মাষ্টার
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

বক্তাবলীর মাটি ও মানুষ আত্মার সাথে মিশে আছে : খোরশেদ আলম মাষ্টার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
বক্তাবলীর মাটি ও মানুষ আত্মার সাথে মিশে আছে : খোরশেদ আলম মাষ্টার

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ না থাকলেও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা।

এ পর্যন্ত ৫ জন সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা সার্বক্ষণিক নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছেন। এরা হলেন- বর্তমান কমিটির সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, দপ্তর সম্পাদক ইফতেখারুজ্জামান শাহীন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাষ্টার।

এদের মধ্যে সাধারণ নেতাকর্মী ও কাউন্সিলদের দৃষ্টি কাঁড়তে সক্ষম হয়েছে শিক্ষিত, মার্জিত ও ভদ্র বলে পরিচিত খোরশেদ আলম মাষ্টার। তিনি শুধু রাজনীতি নয় সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে জড়িয়ে রেখেছেন সামগ্রিক ভাবে।

বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি, ৫৫নং কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, কানাইনগর দক্ষিণ জামে মসজিদের মোতোয়াল্লী ও সম্পাদক, কানাইনগর পঞ্চায়েত কমিটির সদস্য, বক্তাবলী ফরায়েজি আন্দোলনের কার্যকরী কমিটির সদস্য, কানাইনগর কবরস্থান কমিটির সহ-সভাপতি, রাজনগর দারুস সুন্নাহ মাদ্রাসার আজীবন দাতা হিসেবে রয়েছেন।

এছাড়াও কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজের গর্ভানিং বডির সদস্য হিসেবে ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন।

অত্যন্ত মিষ্টভাষী, সদালাপী খোরশেদ আলম মাষ্টার বলেন, আমার নেতা বক্তাবলী ও ফতুল্লার মাটি ও মানুষের প্রাণ হাজ্বী এম শওকত আলী সাহেব আমার রাজনৈতিক গুরু। তার আর্শীবাদে সাধারণ নেতাকর্মী, কাউন্সিলরদের ভালবাসায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দলের নীতি ও আর্দশ মেনে দল শক্তিশালী করতে নিজেকে উৎসর্গ করে যাব। কেননা বক্তাবলীর প্রতিটি মানুষ ও মাটির সাথে আমার আত্মার সাথে মিশে আছে।

কাউন্সিল হলে শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেন এই আওয়ামী লীগ নেতা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..