বন্দর থানার ওসি, সেকেন্ড অফিসারসহ ৪ জন বদলি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দর থানার ওসি, সেকেন্ড অফিসারসহ ৪ জন বদলি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দর থানার ওসি, সেকেন্ড অফিসারসহ ৪ জন বদলি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
বন্দর থানার ওসি, সেকেন্ড অফিসারসহ ৪ জন বদলি

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ও সেকেন্ড অফিসারসহ আরও ২ এএসআইসহ ৪ জনকে বদলি করা হয়েছে। ওসি গোলাম মোস্তফাকে চট্রগ্রাম রেঞ্জে ও সেকেন্ড অফিসার এসআই সাইফুল ইসলাম পাটোয়ারীকে কুড়িগ্রাম ও এএসআই দ্বীন ইসলাম ও এএসআই ইকবালকে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার থেকে এ বদলি আদেশ দেয়া হয়।

ওসিসহ ৪ জন অফিসারের বদলি বিষয়টি জানান বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর ছিদ্দিক।

জানা গেছে, গত ১৮ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারি শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে আগুন দেয়। পরদিন ১৯ জুলাই রাতে ধামগড় পুলিশ ফাঁড়িসহ দুইটি পুলিশ বক্স ভাংচুরের ঘটনায় পুলিশের দায়েরকৃত দুইটি মামলায় সাংবাদিক, আওয়ামী লীগ-জাতীয় পার্টির নেতাকর্মী, ব্যবসায়ী, উপজেলা চেয়ারম্যান ও ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একাধিক সাধারণ মানুষকে আসামি করা হয়েছে।

পুলিশের দায়েরকৃত বন্দর থানার ৩১ ও ৩২ নং পৃথক দুটি মামলায় উপজেলা জুড়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..