শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
শহীদদের স্মরণে গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া

ফতুল্লার বক্তাবলীতে গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলবেলা বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পূর্ব গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি, পূর্ব গোপালনগর পশ্চিমপাড়া একতা সমাজ কল্যাণ সংঘের সভাপতি দ্বীন ইসলাম বেপারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী আব্দুর রশিদ আহম্মেদ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক রবিন বেপারী।

মিলাদ মাহফিল ও আলোচনা সভার সঞ্চালনা করেন হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি ওয়াজের সাহেব, বিশিষ্ট সমাজসেবক সুলতান বেপারী, হাজী জাকির বেপারী, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, হাফেজ মাওলানা ইসমাইল হোসাইন এবং জনাব মানিক হোসেন।

এসময় বক্তারা দেশ ও জাতির জন্য শোকাবহ স্মৃতিগুলো চিরন্তন রাখার গুরুত্ব এবং ঐক্যবদ্ধ থেকে সকল সমাজকল্যাণমূলক কর্মকা-ে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার প্রতিও জোর দেন তারা।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুর আলম তালুকদার, আলমগীর হোসাইন, মোহাম্মদ নিজাম, ফয়সাল বেপারী, সুজন বেপারী, নাছির, বায়জিদ, বাদল শেখ, মোজাম্মেল, সৈয়দ সাইফুল, জুয়েল, সুমন, সানি, সাকিব ও ইউসুফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..