ঘর থেকেই প্রথম এই অভিযান শুরু হয়েছে : আসাদুজ্জামান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঘর থেকেই প্রথম এই অভিযান শুরু হয়েছে : আসাদুজ্জামান
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

ঘর থেকেই প্রথম এই অভিযান শুরু হয়েছে : আসাদুজ্জামান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
ঘর থেকেই প্রথম এই অভিযান শুরু হয়েছে : আসাদুজ্জামান

নারায়ণগঞ্জের কাগজ : এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের অন্তর্গত ১, ২ ও ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে এই কার্ড বিতরণ করা হয়।

এনায়েতনগর আওয়ামী লীগ সদস্য নবায়ন ও সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠানটি এনায়েতনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি কমিটির আহবায়ক ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন, আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ সৈনিক। আমার সৌভাগ্য হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার এবং সামনে বসে তার বক্তব্য শুনার। আজকে আপনারা যারা এই কার্ডটি পাচ্ছেন সে কার্ডটি আমিও পাবো এবং এই একই কার্ড মাননীয় প্রধানমন্ত্রী ও শামীম ভাইও পেয়েছে। এই কার্ডটি পেয়ে আপনারা মনে করবেন না চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক বিক্রি করবেন। মনে রাখবেন তারা কেউ ছাড় পাবেন না। কারণ আপনারা জাননে প্রধানমন্ত্রী সারা দেশে শুদ্ধ অভিযান চালাচ্ছে এবং তার ঘর থেকেই প্রথম এই অভিযান শুরু হয়েছে। আপনারা এটাও জানেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীকেও তিনি ছাড় দেন নাই। তাই আপনারা আমরা যারা এই সদস্য কার্ডটি পাচ্ছি আমরা যেনো ভূল পথে না যাই।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের আদর্শের একটা বই আছে আমরা যারা পড়তে জানি তারা যদি এই বইটা পড়ি বঙ্গবন্ধু কি লেখে গেছে সে সম্পর্কে জানবো তাহলে আমরা বিপথগামী হবো না। অনেকে আছে দল ভারী করার জন্য লোক দিয়েছে পেশি শক্তির জন্য কিন্তু তারা কোন অপরাধ করলে আমাদের হোচট খেতে হবে এদিকে সতর্ক থাকবেন। আপনারা ৯টা ওয়ার্ডের জন্য ৯জন সভাপতি এবং ৯জন সেক্রেটারি নির্বাচন করবেন ভোট দিয়ে কিন্তু নির্বাচনের পর আপনাদের যেনো না চিনে এমন লোক নির্বাচন করা থেকে সতর্ক থাকবেন।

আওয়ামী লীগ সদস্য নবায়ন ও সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠানটি কামাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, এনায়েতনগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বুলবুল আলম, ১নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিন আহম্মেদ, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ আক্তার হোসেন, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ সামছুল হক, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য হাজী মোঃ আব্দুল হামিদ প্রধান, ৩নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমান মতি, সদস্য হাজী মোঃ নাসির উদ্দীন, নাজমুল সরকার, নুরুল নবী, মোঃ সাত্তার, মোঃ আলী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..