শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি এবং শহীদদের স্মৃতি ধারণ করে ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে, সেটি বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব পর্যন্ত গিয়ে আবারো শহীদ মিনারে এসে শেষ হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা।

এর আগে, সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনে নিহতদের তালিকা এখনো তৈরি না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

তারা বলেন, আমরা দাবি জানিয়েছিলাম যে নারায়ণগঞ্জে আন্দোলন করতে গিয়ে যারা আহত-নিহত হয়েছে তাদের একটি পুর্নাঙ্গ তালিকা তৈরি করুন। তবে, এক মাস অতিবাহিত হলেও এখনো কোন তালিকা তৈরি করেনি জেলা প্রশাসন। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই তালিকা প্রস্তত করুন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..