রূপগঞ্জে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
রূপগঞ্জে গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ রাইয়ানুর রহমান শ্রেষ্ঠ (১৯) ও আল রাফি রহমান (১৮) দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্বর গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সহযোগিতায় উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে রূপগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি বিলাশ বহুল ঢাকা মেট্রো গ-৪৯-৪০৮২ মার্সিডিজ বেঞ্জ প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালাতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত আল রাফি রহমান নরসিংদী জেলার মাধবদী থানার শেখেরচর বাবুর হাট এলাকার মোঃ আল আমিন রহমানের ছেলে এবং রাইয়ানুর রহমান শ্রেষ্ঠ ঢাকা জেলার গেন্ডারিয়া থানার গুন্ডিঘর গলি এলাকার রকিবুল আলমের ছেলে। তারা বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের মতো গাউছিয়া-কাঞ্চন এশিয়ান হাইওয়ে সড়কের যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় ঢাকা মেট্রো গ-৪৯-৪০৮২ মার্সিডিজ বেঞ্জ গাড়িটি ওভারটেক করে বিপরীত দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে যানজট নিরসনের কাজে নিয়োজিত শিক্ষার্থীরা গাড়িটাকে গতিরোধ করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে আল রাফি রহমান ও রাইয়ানুর রহমান শ্রেষ্ঠের বাগবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় শিক্ষার্থীদের উপর চওরা হয়ে বিদেশী পিস্তল তাক করে। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি লিয়াকত বলেন, শিক্ষার্থীরা দুই যুবকসহ একটি প্রাইভেট গাড়ি আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ম্যাগাজিন উদ্বার করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..