নাসিকের ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর, ৮ ঘন্টা ময়লা অপসারণ বন্ধ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নাসিকের ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর, ৮ ঘন্টা ময়লা অপসারণ বন্ধ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

নাসিকের ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর, ৮ ঘন্টা ময়লা অপসারণ বন্ধ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
নাসিকের ময়লা অপসারণকারী ৪ জনকে মারধর, ৮ ঘন্টা ময়লা অপসারণ বন্ধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ময়লা অপসারণকারী দলের চারজনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় আট ঘন্টা ময়লা অপসারণ বন্ধ রেখেছেন তাদের সহকর্মীরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়লা অপসারণকারী দলের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসে আহতদের চিকিৎসা ও এ ঘটনায় মামলা করা হবে বলে তাদের আশ্বস্ত করে ময়লা অপসারণ করতে বলেন নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসাইন।

সিইও জাকির হোসাইনের আশ্বাসের পর করজারভেন্সি কর্মীরা ৮ ঘন্টা পর বিকেল ৪টা থেকে শুধুমাত্র নারায়ণগঞ্জ অঞ্চলের ময়লা অপসারণ করেছে। পরদিন (১৮ সেপ্টেম্বর) থেকে যথারীতি তারা ময়লা অপসারন করবে।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) ময়লা অপসারণ করতে গেলে আলামিন নগর এলাকায় ময়লা বহনকারী গাড়ির তিন চালক ও এক সহকারীকে মারধর করেন এলাকার কিছু লোকজন। তাদের মারধরে ফিরোজ নামে এক চালক গুরুতর আহত হন। আহত অন্যরা হলেন জহির, সাকিব ও ট্রাকের সহকারী একজন।

ময়লার গাড়ি চালকরা জানান, সোমবার সকাল ১১টায় ময়লা নিয়ে যাওয়ার সময় শহীদনগর মসজিদের সামনে ৫০/৬০ জন লোক ট্রাক থামায়। গাড়ি চালক জসিম ও তার হেলপারকে টেনে হিঁচড়ে নামিয়ে রড ও চাপাতি দিয়ে মারধর করে। তাদেরকে রক্ষা করতে এগিয়ে এলে নাসিক এর আরো দু’জন অপারেটের জহির ও সাকিব আহত হয়। ভিক্টোরিয়া হাসপাতালে গুরুতর আহত গাড়ি চালক জসিমকে নিয়ে গেলে তাকে আধাঘন্টা ফ্লোরে শুইয়ে রাখা হয়। এ সময় নাসিক থেকে একজন কর্মকর্তাও হাসপাতালে যোগাযোগ করেনি। অতীতেও কনজারভেন্সি কর্মীদের উপর হামলা হয়েছে। সে সবের প্রতিকার হয়নি।

পরবর্তীতে পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত নিজামউদ্দিন হাসপাতালে জসিমের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এম্বুলেন্স না নিয়ে অটোরিক্সাতে করে আহত জসিমকে বন্দর থানা এলাকায় তার বাড়িতে পাঠিয়ে দেন। অটোতে করে বাড়িতে নেয়ায় আহত জসিমের অবস্থা আরো খারাপ হয়েছে। বর্তমানে তাকে একটি আধুনিক হাসপাতালে (প্রো এক্টিভ হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসাইন জানান, আলামিন নগর এলাকায় ময়লা ফেলতে গেলে আমাদের তিন চারজনকে মারধর করেছে কিছু লোক। একজনের অবস্থা খারাপ। তারা আতঙ্কিত ছিল, আমি তাদের সঙ্গে কথা বলে কাজে ফেরাচ্ছি।

ময়লা অপসারণ বন্ধ তো রাখা যাবে না, একটা বিকল্প ব্যবস্থা করছি ময়লা অপসারণ করার। আজ থেকেই ময়লা অপসারণ হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলায় যারা জড়িত ছবি দেখে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..