রূপগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান জায়েদ আলী গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান জায়েদ আলী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান জায়েদ আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
রূপগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান জায়েদ আলী গ্রেপ্তার

ঢাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জায়েদ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার (১৬ অক্টোবর) ঢাকার বনশ্রী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে রূপগঞ্জে রোমান মিয়া (১৭) নামে শিক্ষার্থীর হত্যা মামলার আসামি তিনি।

আটক জায়েদ আলী কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় জায়েদ আলীকে সোপর্দ করে র‌্যাব-১।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী লাইভ নারায়ণগঞ্জকে জানান, বুধবার ঢাকায় অভিযান চালিয়ে জায়েদ আলীকে আটক করে র‌্যাব-১। পরবর্তীতে বিকেলে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। রোমান মিয়া হত্যা মামলার আসামি তিনি।

প্রসঙ্গত, শিক্ষার্থী রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত ২১ আগস্ট থানায় নিহতের খালা রিনা বাদী হয়ে মামলা দায়ের করেন। নিহত রোমান মিয়া রূপগঞ্জের চনপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। সে নব কিশালয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..