রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রূপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আলম সিকদার (৩৪) কে সোমবার (২১ অক্টোবর) রাতে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। সে রূপগঞ্জ উপজেলার পাঁচাইখা গ্রামের মোস্তফা সিকদারের ছেলে। এ সময় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে জিতু মিয়া (২৮) কে গ্রেপ্তার করা হয়। জিতু ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, ওয়াজমাহফিলে বাধাঁদানকারী ও জমি দখল থেকে শুরু করে নানান অপরাধে লিপ্ত ছিল ফয়সাল আলম সিকদার। সে থানা ছাত্রলীগের সভাপতির পদ বাগিয়ে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বিশাল বাহিনী দিয়ে রূপগঞ্জে অপরাধ জগৎ নিয়ন্ত্রন করত ফয়সাল সিকদার। মন্ত্রীর আশির্বাদপুষ্ট হয়ে থানা ছাত্রলীগকে সে সন্ত্রাসী বাহিনীতে পরিনত করেছিল। কোরবানীর ঈদে গরুর হাট বসিয়ে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নিত তার বাহিনী। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ী জোরপূর্বক গরু নিয়ে যেত তার হাটে। তাছাড়া জমি দখল মাদক ব্যবসা নিয়ন্ত্রন ছিল তার হাতে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা সরকারের শেষ সময়ে এসে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ তাকে রূপগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়। ৫ আগস্টের পর থেকে ফয়সাল আলম সিকদার ও জিতু মিয়া পলাতক ছিল। সোমবার রাতে উপজেলার পাঁচাইখা এলাকা থেকে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে ফয়সাল ও জিতুকে রূপগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পলাতক ফয়সাল আলম সিকদার ও জিতু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..