আড়াই মাস পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত স্বজনের লাশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াই মাস পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত স্বজনের লাশ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

আড়াই মাস পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত স্বজনের লাশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
আড়াই মাস পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত স্বজনের লাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে চাষাড়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত আবুল হাসান স্বজনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের উপস্থিতিতে স্বজনের লাশ তোলা হয়।

৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় চাষাড়ায় গুলিবিদ্ধ হন স্বজন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। ওই সময় বিনা ময়নাতদন্তে তার লাশ দাফন করা হয়। আবুল হাসান স্বজন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের জাকির হোসেনের ছোট ছেলে।

১৭ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিহতের ভাই আবুল বাশার অনিক বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৪৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। সেই সাথে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়। এ মামলার তদন্তের জন্য লাশ দাফনের প্রায় আড়াই মাস পর স্বজনের লাশ উত্তোলন করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, মামলার তদন্তের স্বার্থে আবুল হাসান স্বজনের লাশ উত্তোলন করা হয়েছে। নবীগঞ্জ কবরস্থান থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুরের দিকে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..