ঢাকায় বিএনপির কর্মসূচিতে ২০ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবে জেলা যুবদল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকায় বিএনপির কর্মসূচিতে ২০ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবে জেলা যুবদল
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ঢাকায় বিএনপির কর্মসূচিতে ২০ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবে জেলা যুবদল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
ঢাকায় বিএনপির কর্মসূচিতে ২০ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবে জেলা যুবদল

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ই নভেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচী সফল করতে ২০ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবে নারায়ণগঞ্জ জেলা যুবদল। সেই লক্ষ্যে বুধবার বিকালে সোনারগাঁয়ে জেলা যুবদলের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, বিগত আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেকের নেতৃত্বে রাজপথ দখল করেছি। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ই নভেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচী সফল করতে ২০’হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিবে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, ফতুল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, ফতুল্লা যুবদল নেতা সাগর সিদ্দিকী, রূপগঞ্জ যুবদল নেতা মাসুম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..