ফতুল্লায় অসুস্থ রমজানের চিকিৎসার জন্য রিয়াদ চৌধুরীর আর্থিক অনুদান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় অসুস্থ রমজানের চিকিৎসার জন্য রিয়াদ চৌধুরীর আর্থিক অনুদান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় অসুস্থ রমজানের চিকিৎসার জন্য রিয়াদ চৌধুরীর আর্থিক অনুদান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
ফতুল্লায় অসুস্থ রমজানের চিকিৎসার জন্য রিয়াদ চৌধুরীর আর্থিক অনুদান

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ৬নং ওয়ার্ড পূর্ব ইসদাইর ইসলামবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ রমজান মিয়াকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং চিকিৎসার সকল দায়িত্ব নিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

সোমবার ২৭ (জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী পক্ষ থেকে মোহাম্মদ রমজান মিয়ার হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ও ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মিঠু খান।

মোহাম্মদ রমজান মিয়া পেশায় তিনি একজন হোসিয়ারি শ্রমিক,তার এই স্বল্প আয় ও ধারদেনা করে এতদিন কোনোভাবে সংসার, ঘর ভাড়া ও চিকিৎসার খরচ মিটিয়েছেন। দীর্ঘদিন যাবত, হার্নিয়া, হার্ট ও চক্ষু জনিত রোগের কারনে কর্মহীন হয়ে পরায় এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা তার বা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিলো না। স্থানীয় সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করলে কেউ পাশে না দাড়ালেও পাশে দাড়ালেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। শুধু আর্থিক সহায়তা না রমজান মিয়ার চিকিৎসার সকল দায়িত্ব নিলেন তিনি।

ফতুল্লা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ও ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মিঠু খান রমজান মিয়ার বাড়িতে গিয়ে তার শারিরীক খোঁজ খবর নেন। তিনি বলেন,আমার নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী একজন দানশীল ও মানবিক নেতা। তিনি সব সময় অসহায় গরীব দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন। তিনি হলেন মানবতার ফেরিওয়ালা। আমি তার নির্দেশনায় আপনার বাড়িতে এসেছি। আপনারা অতি দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালিয়ে যান।আপনার কোন নেই ইনশাআল্লাহ রিয়াদ মোহাম্মদ চৌধুরী আপনার পাশে আছেন এবং আপনার চিকিৎসার সকল দায় দায়িত্ব তিনি বহন করবেন। যে কোন প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড বিএনপি সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরিফ প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপি সদস্য আব্দুল রাজ্জাক ও যুবদল নেতা সোহেল ও মানিক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..