ফতুল্লায় আট মিনিটে ৭০ বস্তা চাউল ও ২ লাখ টাকা লুট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় আট মিনিটে ৭০ বস্তা চাউল ও ২ লাখ টাকা লুট
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

ফতুল্লায় আট মিনিটে ৭০ বস্তা চাউল ও ২ লাখ টাকা লুট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
ফতুল্লায় আট মিনিটে ৭০ বস্তা চাউল ও ২ লাখ টাকা লুট

ফতুল্লার কুতুবপুর এলাকায় মো. রাহিম আহমেদের পাইকারী চালের দোকানের তালা ভেঙ্গে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। তুষারধারা এভিনিউ রোডের বিসমিল্লাহ এন্টারপ্রাইজে গত শনিবার দিনগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক মো. রাহিম আহমেদ ফতুল্লা থানায় বাদী হয়ে একটি অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দোকান মালিক রাহিম শনিবার রাত ১০ টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। কিন্তু রাত সাড়ে তিনটায় একদল ডাকাত মিনি পিকআপ যোগে ৮জনের একটি ডাকাত দল তালা ভেঙে ৮ মিনিটের মধ্যে ৫০ কেজি ওজনের ৭০ বস্তা চাল নিয়ে যায়। এসময় ক্যাশে থাকা ২ লাখ টাকাও নিয়ে যায় ডাকাত দল।

মো. রাহিম জানান, সকালে দোকানের সাটার খোলা দেখে আমরা বুজতে পারি দোকানে ডাকাতি হয়েছে। এরপর এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ চেক করে দেখি ৮ জনের একটি ডাকাত দল রাত সাড়ে ৩টায় তালা ভেঙে ৮ মিনিটের মধ্যে দোকানের সব চালের বস্তা নিয়ে যায়। তিনি আরও বলেন আমাদের ক্যাশে থাকা ২ লাখ টাকাও তারা নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, এমন একটা অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ডাকাতদল একটি সঙ্ঘবদ্ধ চক্র হতে পারে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..