সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
সাবেক প্রতিমন্ত্রী পলক ১২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জে সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিনটি মামলায় ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ।

তথ্যটি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) আব্দুল কাইয়ুম জানান, দুটি থানার হত্যা ও বিস্ফোরকের তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, পলকে তিনটি মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছিল, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনর আদালতে ওই আদেশ দেন। তিনটি মামলার মধ্যে একটি মামলা নারায়ণগঞ্জ সদর থানা শাজন হত্যা মামলা, সিদ্ধিরগঞ্জে একজন হাফেজ হত্যা ও আরেকটি হত্যা মামলায় রিমান্ড শুনানি হয়। বিজ্ঞআদালত তিনটি মামলায় প্রত্যেকটি মামলায় ৪ দিন করে ১২ দিনের জিজ্ঞাসা বাদের নিদের্শ করা হয়।

তিনি আরও জানান, তিনটি মামলার মধ্যে দুটি মামলার এজাহারে ৫ নং আসামি ও ওপর আরেকটি মামলায় ৪নং আসামি। তিনটি মামলার মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ আছে। অভিযোগের ভিত্তিতে তাকে এজাহারে যুক্ত করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। ৬ আগস্ট বিকেল তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পলককে আটকে দেওয়া হয়। এছাড়া জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..