ফতুল্লায় বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
ফতুল্লায় বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ এপ্রিল ফতুল্লা ডিআইটি মাঠে থানা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশ সফল করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় ফতুল্লা পারিবারিক মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম টিটু। সভা পরিচালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

সভায় নেতৃবৃন্দ জনসমাবেশকে সফল করতে সার্বিক প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার আদায়ের রূপরেখা, আর তা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনসমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে প্রচারণা ও সংযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহীদুল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান শাহীন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধান, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুসলিম আহমেদ, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী ও ফতুল্লা থানা তাতীদলের সভাপতি হাজ¦ী মোঃ ইউনুস মাষ্টার সহ থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..