ধানমন্ডিতে ফের জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ধানমন্ডিতে ফের জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ধানমন্ডিতে ফের জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
ধানমন্ডিতে ফের জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে ফের জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (১৬ মে) দুপুরে মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে মসজিদ থেকে বের হলে উৎসুক লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করেন। ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত উঁচিয়ে সালাম দেন। এ সময় সেখানে বিএনপির মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নিলুফার চৌধুরী মনি, মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের ধানমন্ডির বাসায় যান জুবাইদা রহমান। সেখানে মা ইকবাল মান্দ্র বানুসহ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান। রাতেই গুলশানে শাশুড়ি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ফিরে যাবেন তিনি। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফিরোজা থেকে পুলিশ স্কট সহকারে বের হন ডা. জুবাইদা।

গত জুমায়ও ধানমন্ডির একই মসজিদে নামাজ আদায় করেন জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তিনি। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও তাদের সঙ্গে আসেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..