সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

সিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর সজল হত্যা মামলায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ।

একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলাতেও আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। উভয় মামলার শুনানি শেষে আদালত সজল হত্যা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী এড. আবু আল ইউসুফ খান টিপু সাংবাদিকদের জানান, সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভী হুকুমের আসামি। তিনি আশা প্রকাশ করেন, আইভীকে জিজ্ঞাসাবাদে এই মামলায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

অন্যদিকে, আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেছেন, এই দুটি মামলার এজাহারে আইভীর কোনো সম্পৃক্ততার উল্লেখ নেই। তিনি বলেন, মামলা দুটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা ধারা উল্লেখ করা হয়নি। একটি মামলায় রিমান্ড না মঞ্জুর ও জামিন আবেদন, এবং অপর মামলায় আইভীর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। সে সময় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি এবং ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে, যার মধ্যে ৩টিই হত্যা মামলা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..