ফতুল্লায় ছেলেকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে দেয় বাবা-মা, গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ছেলেকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে দেয় বাবা-মা, গ্রেপ্তার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

ফতুল্লায় ছেলেকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে দেয় বাবা-মা, গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ফতুল্লায় ছেলেকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে দেয় বাবা-মা, গ্রেপ্তার

ফতুল্লার শিয়াচর লালখাঁ এলাকায় মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে দেয় বাবা-মা। এ ঘটনায় নিহত যুবক জনি সরকারের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদেরকে ফতুল্লার লালখা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার সকালে ফতুল্লার শিয়াচর লালখা এলাকা থেকে বস্তাবন্দি নিহত জনি সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর নিহত জনির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো নিহত রাজু সরকারের বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার(৪৮)। তারা স্বপরিবারে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় দুলালের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।প্রাথমিক জিজ্ঞাসাবদে পুলিশের নিকট হত্যাকান্ডের কথা উভয়েই স্বীকার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, নিহত জনি সরকার মাদকাসক্ত এবং বখাটে স্বভারের ছিলো। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত জনি সরকার তার বাবা-মাকে চাপ প্রয়োগ সহ মারধর করতো। সোমবার রাতেও টাকার জন্য খারাপ ব্যবহার করে। ঘটনার দিন রাত সাড়ে ১০ টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পড়ে।

ঘুমন্তবস্থায় রাজু সরকারকে প্রথমে রুটি বানানোর কাঠের তৈরি বেলুন দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে। এতে জনি সরকার অচেতন হয়ে পরলে নিহতের বাবা শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে। পরে রাত দুইটার দিকে হাত-পা বেধে একটি বস্তায় ভরে নিহতের বাবা নিজেই মাথায় করে লালখা মোস্তফার বাড়ীর গলির ড্রেনে ফেলে রেখে যায়।

পুলিশ লাশ উদ্ধারের পর নিহতের বাবা নিজেই বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত নেমে সিসিফুটেজের মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িতের বিষয়টি নিশ্চিত হয়ে নিহতের বাবা-মাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে ঘটনার বর্ননা দেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..