মাইলস্টোনে শিক্ষার্থীদের মৃত্যুতে চেয়ারম্যান আব্দুর রশিদের শোক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মাইলস্টোনে শিক্ষার্থীদের মৃত্যুতে চেয়ারম্যান আব্দুর রশিদের শোক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় সার্ভেয়ার মনির মৃধার জমি দখলের অভিযোগ, এসপির কাছে আবেদন বন্দর উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ

মাইলস্টোনে শিক্ষার্থীদের মৃত্যুতে চেয়ারম্যান আব্দুর রশিদের শোক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
মাইলস্টোনে শিক্ষার্থীদের মৃত্যুতে চেয়ারম্যান আব্দুর রশিদের শোক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু ও বহু শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রশিদ।

এক শোকবার্তায় তিনি বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের জাতির ভবিষ্যৎ- শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা চরম বেদনার। যে কষ্ট এই পরিবারগুলো আজ বহন করছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “শোকাহত পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। মহান আল্লাহ তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ধরণের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, সে আহ্বান জানাচ্ছি।”

আব্দুর রশিদ এই সময় বক্তাবলী ইউনিয়নের সকল নাগরিকদের পক্ষ থেকেও শোক প্রকাশ করেন এবং বলেন, “এই শোক শুধু একটি এলাকার নয়- এটি গোটা জাতির।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..