বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত র্যালীতে ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড এবং এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে ভূইগড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
র্যালীতে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনী, সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম, প্রচার সম্পাদক মোঃ মাসুদ শেখ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ বাবু এবং এনায়েতনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির মোঃ মুকুল, মোঃ তাতা ও মোঃ জসিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...