ড্রেনেজ কাজের উদ্বোধনে রশিদ চেয়ারম্যানের প্রশংসায় যুবদল নেতা রনি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ড্রেনেজ কাজের উদ্বোধনে রশিদ চেয়ারম্যানের প্রশংসায় যুবদল নেতা রনি
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু

ড্রেনেজ কাজের উদ্বোধনে রশিদ চেয়ারম্যানের প্রশংসায় যুবদল নেতা রনি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ড্রেনেজ কাজের উদ্বোধনে রশিদ চেয়ারম্যানের প্রশংসায় যুবদল নেতা রনি

নারায়ণগঞ্জের বক্তাবলীর পূর্ব গোপালনগরে ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় এ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, “আব্দুর রশিদ আহম্মেদ চেয়ারম্যান বক্তাবলীর মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন সবসময়। তিনি এ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার দুঃসময়ে এলাকার সকলের উচিত তার পাশে থাকা এবং তার জন্য দোয়া করা।”

ড্রেনেজ কাজের উদ্বোধন করেন হাজী মোস্তফা কন্টাকটার। এসময় প্রধান অতিথি মশিউর রহমান রনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রশিদ আহম্মেদের ছোট ভাই মঞ্জিল হাসান খোরশেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল জলিল মেম্বার, হাজী আওলাদ হোসেন, হাজী কুতুবউদ্দিন, সুলতান মাদবর, ইনসান মাদবর, মাওলানা ওয়াজের আহমাদ, মাওলানা ইসমাইল হোসাইন, মঞ্জিল হাসান খোরশেদসহ নবীনগর ও গোপালনগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বক্তাবলী ও এনায়েতনগর ইউনিয়ন এবং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তাবলীর উন্নয়ন কর্মকাণ্ডে চেয়ারম্যান আব্দুর রশিদ আহম্মেদের ভূমিকার প্রশংসা করা হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..