ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত রাখতে টিকাদানই মূল চাবিকাঠি : ডিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত রাখতে টিকাদানই মূল চাবিকাঠি : ডিসি
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত রাখতে টিকাদানই মূল চাবিকাঠি : ডিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত রাখতে টিকাদানই মূল চাবিকাঠি : ডিসি

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে শহরের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচের শিশু-কিশোররা এই টিকা পাবে। একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো শিশু যদি কোনো কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। কেউ যদি টাইফয়েড টিকা থেকে বঞ্চিত হয়ে ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয়, তাহলে সেই দায় আমাদের নিতে হবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মই দেশ পরিচালনা করবে, তারা যেন কোনো রোগে আক্রান্ত হয়ে সমাজের বোঝা না হয়ে দাঁড়ায়, সে জন্য প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় মোট ৫ লাখ ১ হাজার ৭২১ জন শিশুকে ১৮ কর্মদিবসের মধ্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকা এ কার্যক্রমের অন্তর্ভুক্ত নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..