খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ১৫ দালাল আটক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ১৫ দালাল আটক
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ১৫ দালাল আটক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ১৫ দালাল আটক

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ জন পুরুষ ও ৮ জন নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. আল মাসুদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, খানপুর ৩০০ শয্যা হাসপাতালে কিছু দালাল পুরুষ ও নারী দীর্ঘদিন ধরে রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন। সেখানে চিকিৎসকদের সঙ্গে যোগসাজশে অতিরিক্ত পরীক্ষা করিয়ে বেআইনিভাবে অর্থ উপার্জন করতেন।

এই তথ্যের ভিত্তিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং সোমবার মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. চিনু ইসলাম (৩৮), সোমন মিয়া (২৫), কামরুল ইসলাম (৩০), মো. আলমগীর কবির (৪৫), মো. মাসুম (৪০), মো. ফরিদ (২৫), মো. রবিন (৩৮), শিউলি আক্তার (৩৫), ফরিদা পারভীন (৫২), মোছা. আম্বিয়া (৪৮), রাজিয়া বেগম (৪৫), কাকুলি আক্তার (৩৬), মোছা. শিউলি (৪০), মোছাঃ রোখসানা (৫০) এবং মোছা. মাকছুদা (২৫)।

র‍্যাব জানায়, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..