বিএনপি নেতা শাহ্ আলমের উদ্যোগে কুতুবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিএনপি নেতা শাহ্ আলমের উদ্যোগে কুতুবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিএনপি নেতা শাহ্ আলমের উদ্যোগে কুতুবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বিএনপি নেতা শাহ্ আলমের উদ্যোগে কুতুবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প শনিবার

কুতুবপুর ইউনিয়নবাসীর জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলমের উদ্যোগে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে। আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী এই ক্যাম্পটি আয়োজন করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহী মহল্লা মোহাম্মদীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম। স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে বিভিন্ন বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করবেন। বিশেষ করে হৃদরোগ, ডায়াবেটিস, শিশু, নারী ও চর্মরোগ সংক্রান্ত চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়া হবে।

এ প্রসঙ্গে আয়োজকরা জানান, আলহাজ্ব মোহাম্মদ শাহ্ আলম সবসময় মানবকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছেন। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ তার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

এলাকাবাসীর পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। স্থানীয়রা বলেন, সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া এখনো অনেক কঠিন বিষয়, সেখানে মোহাম্মদ শাহ্ আলমের মতো নেতার এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা তার দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..