ফতুল্লায় ইজিবাইক চালক হত্যায় প্রিন্স মামুন গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ইজিবাইক চালক হত্যায় প্রিন্স মামুন গ্রেপ্তার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় ইজিবাইক চালক হত্যায় প্রিন্স মামুন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
ফতুল্লায় ইজিবাইক চালক হত্যায় প্রিন্স মামুন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মোঃ মমিনুল (৩০)-কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মামুন ওরফে প্রিন্স মামুন (২৮)-কে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রিন্স মামুন (২৮), পটুয়াখালীর রাঙ্গাবালি থানার কামাল মজুমদারের ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মোঃ মমিনুলকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত মমিনুর হক (২৮) পরিবারসহ উত্তর নরসিংপুরে হারুন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালক ছিলেন।

ঘটনার দিন সকাল ৮টার দিকে তিনি অটো চালাতে মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে যান। দুপুরে গ্যারেজে অটো চার্জে দিয়ে অপর চালক মোঃ সবুজ (২১)-এর সঙ্গে পঞ্চবটি মোড়ের চায়না প্রজেক্ট এলাকায় যান। সেখানে পূর্বশত্রুতার জেরে মামুন সহ কয়েকজন তাদের ডেকে নেয় পঞ্চবটি প্রধান পাম্পের পশ্চিম পাশের একটি চিপা গলিতে।

সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে আসামীরা দুজনকে ভয় দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা মারধর ও হত্যার হুমকি দেয়। একপর্যায়ে মামুন ও তার সহযোগীরা দুজনকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে মমিনুর কোনো মতে গ্যারেজে ফিরে আসলে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে বাসায় নেওয়ার পথে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিকশার মধ্যেই তিনি মারা যান। স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক জানান, মমিনুল মৃত।

পরে নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর র‍্যাব-১১ সদর কোম্পানির একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে মূলহোতা প্রিন্স মামুনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..