তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কেউ ঠেকাতে পারবে না : মাওলানা ফেরদাউসুর
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কেউ ঠেকাতে পারবে না : মাওলানা ফেরদাউসুর
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কেউ ঠেকাতে পারবে না : মাওলানা ফেরদাউসুর

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, নির্বাচনের ঘোষনার আগে থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে, সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনের রোডম্যাপের পথে বাংলাদেশ। এখনো ষড়যন্ত্র, ব্যালট পেপারে ষড়যন্ত্র, চতুরদিকে ষড়যন্ত্র। বহু ষড়যন্ত্রের পরে আমাদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টুর বহিস্কারাদেশ প্রত্যাহার হয়েছে, প্রকাশ্যে মাঠে নেমেছেন আমাদের রিয়াদ মোহাম্মদ চৌধুরী। মুফতি মনির হোসেন কাসেমীর ডানে বামে শহীদ জিয়ার যে ফাইটাররা আছে, এই শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারী) বাদ আসর ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী।

এসময় মাওলানা ফেরদাউস আরও বলেন, তারেক রহমান বলেছেন তাহাজ্জুদের নামাজ পরে ভোট কেন্দ্রে উপস্থিত হতে। আমরা দেশের স্বাধীনতা ও সর্বভোমত্ব নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবো না। মনির হোসেন কাসেমীর বিজয় কেউ ঠেকাতে পারবে না। তারেক রহমান প্রধানমন্ত্রী হবে কেউ ঠেকাতে পারবে না।

ফতুল্লা থানা বিএনপির সদস্য তুষার আহমেদ মিঠুর সভাপাতিত্বে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী সহ ফতুল্লা থানা ও ইউনিয়ন বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..