সহিংসতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : জেলা রিটার্নিং অফিসার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সহিংসতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : জেলা রিটার্নিং অফিসার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

সহিংসতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : জেলা রিটার্নিং অফিসার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
সহিংসতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা : জেলা রিটার্নিং অফিসার

জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেছেন, “এবারের নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ যদি মনে করেন গত তিনটি নির্বাচনের পুনরাবৃত্তি হবে, তাহলে তারা ভুল ভাবছেন।”

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “কোনো প্রার্থী বা তাদের সমর্থক যদি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা করে, তাহলে কঠোর হস্তে তা দমন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি ও প্রচারণা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার (পিপিএম), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট কানিজ ফাতেমা শান্তা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..