দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন

ফতুল্লার মুসলিমনগর, নরসিংপুর, পশ্চিম ভোলাইল মরাখালপাড়সহ আশপাশের এলাকায় মাদকের ভয়াল আগ্রাসনে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। মাদক ব্যবসায়ীদের কারণে বিভিন্ন বয়সী মানুষ বিপথগামী হচ্ছে বলে অভিযোগ রয়েছে। থানা পুলিশের উদাসীনতা এবং কিছু রাজনৈতিক নেতার আশ্রয়-প্রশ্রয়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বর্তমান ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে একটি চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি, স্থানীয় কিশোরগ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে বিভিন্নভাবে ভয়ভীতি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে দাবি করেন সচেতন মহল। গত এক সপ্তাহে মুসলিমনগর, নরসিংপুর ও পশ্চিম ভোলাইল মরাখালপাড় এলাকার বাসিন্দারা মাদক কারবারীদের বিরুদ্ধে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলেও কোনো প্রতিকার পাননি।

মুসলিমনগর এলাকার এক প্রবীণ ব্যক্তি জানান, কিছুদিন আগে যারা মাদকবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদেরই একটি অংশ এখন অর্থ ও ব্যক্তিস্বার্থের কারণে মাদক কারবারীদের পক্ষে অবস্থান নিয়েছে। তার ভাষ্য, মাদক ব্যবসায়ীদের কাছে অর্থশক্তি এবং প্রভাবশালী মহলের সমর্থন থাকায় তারা সহজেই প্রভাব বিস্তার করছে।

নাম প্রকাশ না করার শর্তে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের এক নেতা জানান, গত ১৪ এপ্রিল মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকার যুবসমাজ ও সচেতন মহলের ব্যানারে চিহ্নিত মাদক বিক্রেতা খোকন মিয়ার ছেলে আমজাদ এবং মৃত হারুন মিয়ার ছেলে আল আমিনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন।

তার বক্তব্যে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী অবস্থান জোরদার হওয়ার আশা তৈরি হয়। তবে অভিযোগ উঠেছে, গত ২৪ এপ্রিল মাদক কারবারীদের আয়োজিত এক সভায় মোক্তার হোসেনকে আমজাদের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলতে দেখা যায়। এ সময় এক ইউটিউব চ্যানেলের সাংবাদিক তাকে পূর্বের অবস্থান সম্পর্কে প্রশ্ন করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

এতে এলাকাবাসীর মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, আর্থিক সমঝোতার কারণে তার অবস্থানে পরিবর্তন এসেছে। স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও প্রতিক্রিয়া থেকে সংশ্লিষ্টদের মাদক সংশ্লিষ্টতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এলাকার সাধারণ মানুষের একাংশের মন্তব্য, এ ধরনের দ্বিমুখী অবস্থান রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উচ্চপর্যায়ের নেতাদের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন বলেন, মূলত আমজাদ ও আলআমিনের সাথে ইমারতের মালামাল নিয়ে প্রতিপক্ষের ব্যবসায়িক কিছু ঝামেলা ছিল। তাই তারা আমজাদ ও আলআমিনের বিরুদ্ধে মানববন্ধন করে। সেই ঘটনার দিনের ওদের প্রতিপক্ষরা রাতের আধারে একটি মিছিল বের করে ওদের পরিবারের বিরুদ্ধে। আমজাদ ও আলআমিন এরা দুইজনই বিএনপির রাজনীতি করছে দীর্ঘদিন যাবত। সেদিনের মানববন্ধনের ব্যানারে যে আমজাদ ও আলআমিনের ছবি ছিল সেটা আমি দেখিনি। তিনি আরও বলেন,আওয়ামীলীগের দোসররা এখনও পর্যন্ত এলাকাতে অবস্থান করে আমজাদ ও আলআমিনের সকল ব্যবসা দখলে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ২/১ টি লিখিত অভিযোগও দায়ের করেছিল আমজাদ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..