মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী মোঃ আব্দুর রশিদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের গৌরবময় দিন। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট আন্দোলনের আত্মত্যাগ আজও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রেরণা। শ্রমিকের শ্রমের সঠিক মূল্য, নিরাপদ কর্মপরিবেশ ও সময়মতো ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা সকলের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
হাজ্বী মোঃ আব্দুর রশিদ জানান, তিনি সবসময় শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বক্তাবলী এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত করে একটি নিরাপদ সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
শেষে তিনি শ্রমিক-মালিক সৌহার্দ্য বজায় রেখে দেশের শিল্প ও উৎপাদন খাত উন্নয়নের আহ্বান জানান এবং সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...