অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর প্রেম রোড এলাকায় অবৈধ গ্যাস সংযোগের অন্যতম আলোচিত নাম এখন সেলিম। অভিযোগ রয়েছে, প্রশাসনকে তোয়াক্কা না করে দীর্ঘ ১২ বছর ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে সরকারকে বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, হোল্ডিং নম্বর ৬৯৬, ওয়ার্ড-৪, ব্লক-ডি, মুসলিমনগর প্রেম রোড এলাকায় ২০১৪ সালে ভবন নির্মাণের পর থেকেই সেলিম অবৈধভাবে ১০টি গ্যাস সংযোগ ব্যবহার করে আসছেন। এই অবৈধ সংযোগের মাধ্যমে ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৩২ লাখ ৪৫ হাজার টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, তিতাস গ্যাস কোম্পানির কন্ট্রাক্টর গিয়াসের মাধ্যমে এককালীন ৫ লাখ টাকার বিনিময়ে এসব সংযোগ নেওয়া হয়। এছাড়াও প্রতি বছর নির্দিষ্ট অংকের টাকা পরিশোধ করে অবৈধ সংযোগ সচল রাখা হতো। পুরো প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই চললেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, সেলিম স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। বরং বিষয়টি নিয়ে কেউ তথ্য সংগ্রহ করতে গেলে বা প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভয়ভীতি দেখান বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“সেলিম প্রকাশ্যে বলে বেড়ান তার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা কারও নেই। প্রশাসনও নাকি তার নিয়ন্ত্রণে। এজন্য এলাকায় সবাই আতঙ্কে থাকে।”

এদিকে বৈধ গ্যাস সংযোগের জন্য সাধারণ মানুষ বছরের পর বছর অপেক্ষা করলেও সেলিমের মতো ব্যক্তিরা অবৈধ সংযোগে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সচেতন মহলের দাবি, সেলিমের অবৈধ গ্যাস সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তা ও দালালচক্রকেও আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..