ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর ও সস্তাপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আবারও সক্রিয় হয়ে উঠেছে অবৈধ গ্যাস সংযোগ সিন্ডিকেট। বিএনপি নেতা পরিচয়দানকারী মাজারুল ইসলাম নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র রাতের আঁধারে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কাজে তিতাস গ্যাসের স্থানীয় কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও দাবি করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজারুল ইসলাম নিজেকে স্থানীয় বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অভিযোগ রয়েছে, কায়েমপুর গ্যাস অফিসের কর্মকর্তা জসিম উদ্দিনের সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে তিনি বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করছেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, চক্রটির প্রধান লক্ষ্য পুরোনো অবৈধ সংযোগগুলোকে কেন্দ্র করে নতুন সংযোগ দেওয়া। কয়েক মাস আগে কায়েমপুর এলাকার বাসিন্দা বশির মিয়ার বাড়িতে অর্থের বিনিময়ে একটি অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই সংযোগের উৎস ব্যবহার করেই গত ২৭ মে রাতে মাজারুল ইসলাম ও তার সহযোগীরা আরও দুটি নতুন বাসায় অবৈধ সংযোগ প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, অবৈধ সংযোগ দেওয়ার সময় কেউ প্রতিবাদ করলে মাজারুল ইসলাম রাজনৈতিক পরিচয়ের প্রভাব দেখিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। তাদের অভিযোগ, স্থানীয় গ্যাস অফিসের কর্মকর্তা জসিম কারিগরি সহায়তা দেওয়ায় চক্রটি সহজেই তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে কার্যক্রম পরিচালনা করছে।

এ বিষয়ে কায়েমপুর গ্যাস অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাজারুল ইসলাম বলেন, “আমি কোনো গ্যাস সংযোগ দেইনি। জসিমসহ তার সহযোগীরাই এসব সংযোগ দিয়েছে। আপনি শিবু মার্কেট এলাকায় আসেন, তারপর কথা বলি। মোবাইলে সব কথা বলা যায় না।”

অন্যদিকে বশির মিয়া বলেন, “আমার বাড়িতে মাজারুল ভাই ও জসিম ভাই গ্যাস সংযোগ দিয়েছেন। তারা যেখান থেকে আমার বাড়িতে সংযোগ দিয়েছিলেন, সেখান থেকেই ২৭ মে অন্য বাড়িতেও সংযোগ দিয়েছেন।”

স্থানীয় সচেতন মহল বলছে, নিয়ম বহির্ভূতভাবে গ্যাস লাইন স্থাপন ও সংযোগ দেওয়ার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা অবিলম্বে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা এবং অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..