ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন

ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া

ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে বিগত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের ১৭ বছর একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধভাবে বিশাল বিত্তশালী বনে যাওয়া আবদুল হামিদ ওরফে পাগলা হামিদ বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় জেল থেকে জামিনে বের হয়ে দেশের বাইরে অবস্থান করলেও তার সন্ত্রাসী বাহিনী এখনো সক্রিয়।

২০০৯ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর নারায়ণগঞ্জ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য সারাহ বেগম কবরীর সঙ্গে সখ্যতা গড়ে ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সন্ত্রাসী রামরাজত্ব কায়েম করে এককভাবে নিয়ন্ত্রণ করতেন একসময়ের ড্রাইভার, হরিহরপাড়া গোলশান এলাকার মৃত আবদুল গফুরের ছেলে আবদুল হামিদ ওরফে পাগলা হামিদ। পরবর্তীতে নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমান সংসদ সদস্য হলে সুচতুর পাগলা হামিদ ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদলের সান্নিধ্যে গিয়ে তার অপকর্ম অব্যাহত রাখে। একপর্যায়ে প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান নারায়ণগঞ্জে সন্ত্রাসের জনপথ কায়েম করে লাইমলাইটে চলে আসলে তার সান্নিধ্য গ্রহণ করে পাগলা হামিদ চাঁদাবাজিতে বেপরোয়া হয়ে ওঠে।

চাঁদনী হাউজিংয়ে জমি ক্রয়-বিক্রয়, নতুন বাড়ি নির্মাণে চাঁদা আদায়, সরকারি খাস জমি দখল করে দোকান নির্মাণ করে ভাড়া আদায়, অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আদায়সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় পাগলা হামিদ ও তার বাহিনী। তার সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য হিসেবে চাঁদনী হাউজিংয়ের মৃত আঃ রশিদের ছেলে মোঃ সেলিম, মৃত গফুর বাবুর্চির ছেলে মোঃ আলী, শাহজাহানের ছেলে আরিফ, শহিদ মিয়ার ছেলে সেতু, আঃ সাত্তারের ছেলে ইসমাইল, মৃত নুর মোহাম্মদের ছেলে সিপনসহ শতাধিক সন্ত্রাসী রয়েছে।

বর্তমানে পাগলা হামিদ দেশের বাইরে পালিয়ে থাকলেও এসব সন্ত্রাসীরা এখন বহাল তবিয়তে চাঁদনী হাউজিংয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে এদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলেও জানা যায়।

গত ৯ আগস্ট সোমবার পাগলা হামিদের অন্যতম সহযোগী, চাঁদনী হাউজিং এলাকায় ‘গ্যাসচোর’ খ্যাত মোক্তারকে ফতুল্লা থানা পুলিশ গ্রেফতার করলেও বাকি সন্ত্রাসীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাই চাঁদনী হাউজিংয়ের বাসিন্দাদের পক্ষ থেকে প্রশাসনের নিকট আবেদন, পাগলা হামিদ বাহিনীকে গ্রেফতারের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..