কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং!

কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে স্বর্গীয় মধুসূদন মোদকের পৈতৃক বাসভবনে বাৎসরিক শ্রী শ্রী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। এক মাসব্যাপী মনসা পুরাণ পাঠ শেষে গত মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পূজা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাসব্যাপী মনসা পুরাণ পাঠ করেন শ্রী বিশ্বজিৎ তালুকদার ও তার দল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শ্রী দীপেশ চন্দ্র ভৌমিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক রণজিৎ মোদক, স্বাগতম মোদক রনী, ভাস্কর পোদ্দার, শ্রী মাধাই চন্দ্র দাস, শ্রী দিলীপ দাস, বুদ্ধ মোদক, চিত্তরঞ্জন দে, শ্রী নিখিল ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া বস্ত্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর, শ্রী নিতাই চন্দ্র মোদক, অমিয় মোদক ও সুকুমার মোদক।

আয়োজকরা জানান, কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের পৈতৃক বাসভবনে গত তিন পুরুষ ধরে ঐতিহ্যবাহী এ শ্রী শ্রী মনসা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বৈষ্ণব ও ভক্তসেবারও আয়োজন করা হয়। এতে স্থানীয় ভক্ত ও দর্শনার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..