দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।
পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে এর আগেও হুমায়ুন কবিরকে পুরস্কৃত করা হয়েছিল। এবারও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি দ্বিতীয়বারের মতো এ সম্মাননা অর্জন করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয়বার পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি দায়িত্ব পালনে আমার উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতেও আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”
তিনি এ স্বীকৃতির জন্য পুলিশ সুপার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...