আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!

নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনীতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে এবার আবুল কাউসার আশাকে নিজের চেহারা আয়নায় দেখতে বললেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল।

নিজের বক্তব্যে আতাউর রহমান মুকুল অভিযোগ করে বলেন, “আবুল কাউসার আশাকে নিয়ে আজ আমার কথা বলতে লজ্জা লাগে। একসময় সেলিম ওসমানের সঙ্গে সাক্ষাৎ করা এবং তার কাছে গিয়ে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সুযোগ-সুবিধা নেওয়ার জন্য সে আমাকে বারবার চাপ দিয়েছে, এমনকি এ বিষয়ে আমাকে অস্থির করে তুলেছিল।”

তিনি আরও বলেন, “যে ব্যক্তি একসময় নিজের স্বার্থে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগের জন্য এতটা আগ্রহী ছিল, আজ সেই ব্যক্তিই আমাকে নিয়ে প্রশ্ন তুলছে। তাই অন্যকে প্রশ্ন করার আগে তার নিজের অতীত এবং কর্মকা-ের দিকে তাকানো উচিত।”

আতাউর রহমান মুকুল আরও বলেন, “অন্যের সমালোচনা করার আগে আবুল কাউসার আশার উচিত নিজের চেহারাটা একবার আয়নায় দেখা এবং নিজের অবস্থান সম্পর্কে আত্মসমালোচনা করা।”

নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনৈতিক অঙ্গনে এ বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..