অপরাধ ও অবক্ষয় রোধের একমাত্র পথ হলো খেলাধুলা : মাসুম বিল্লাহ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
অপরাধ ও অবক্ষয় রোধের একমাত্র পথ হলো খেলাধুলা : মাসুম বিল্লাহ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

অপরাধ ও অবক্ষয় রোধের একমাত্র পথ হলো খেলাধুলা : মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
অপরাধ ও অবক্ষয় রোধের একমাত্র পথ হলো খেলাধুলা : মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জের কাগজ : ক্রীড়া অধিদপ্তর কর্তৃক প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৯-২০ এর আওতায় জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত সদর উপজেলায় মাসব্যাপী হকি প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে হকি প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া অফিসার মোঃ নাজিমউদ্দিন ভুইয়া, স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য আলহাজ ফরিদ আহমেদ লিটন, সদস্য মোঃ শহিদুল্লাহ, মোঃ তাজুল প্রধান, মোঃ জামান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন চৌধুরী, গোলাম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, স্কুলের শিফট ইনচার্জ শারমীন সুলতানা।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুম বিল্লাহ বলেন, বিশ্বে প্রথম হকি খেলা শুরু হয় কানাডায় আইস হকির মাধ্যমে। যা পর্যায়ক্রমে বিশের বিভিন্ন দেশে শুরু হয়। আমাদের দেশেও হকি খেলার ব্যাপক সুনাম রয়েছে। বর্তমান সরকার দেশের বিভিন্ন খেলাধুলার প্রতি মনোযোগ দিয়েছেন যেন আমাদের সন্তানরা নিজেদের পাশাপাশি দেশের ভাবমুর্তি রক্ষা করতে পরে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি প্রতিটি বিষয়ে ৩৩ মার্ক পেয়ে পাশ করলে যেমন সেটা পাশ তেমনী ৯০ থেকে ১০০ নম্বর যে শিক্ষার্থীটি পাচ্ছে সেও পাশ করে কিন্তু এখানে ব্যবধান হয় মেধাটুকু। যে ছাত্রটি ৯০ থেকে ১০০ নম্বর পেয়ে পাশ করছে সে ভবিষ্যতে একটি ভাল সরকারী চাকুরী পায় অথবা ভাল অবস্থানে চলে যায় আবার যারা কম নম্বর পেয়ে পাশ করছে সে কিন্তু তার গন্তব্যে যেতে পারেনা। তোমাদের সবাইকেই পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে নতুবা নিজেকে ভাল অবস্থানে নিতে পারবেনা।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদক ও বিভিন্ন অপরাধ ও অবক্ষয় যখন কড়াল গ্রাসে রুপান্তরিত হচ্ছে তা রোধে একমাত্র পথ হলো খেলাধুলা। তিনি সকল শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতে মনোনিবেশের আহবান করেন।

মাসব্যাপী হকি প্রশিক্ষনের উদ্ভোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত অতিথিরা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..