আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত

আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’

কর্মরত সাংবাদিকদের উৎসাহ-উদ্দীপনা ও উপস্থিতির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রিয় নারায়ণগঞ্জ ডটকম’। রবিবার (১ নভেম্বর) বাদ আসর ফতুল্লার আমির সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পোর্টালটির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।

প্রিয় নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক এম. রফিকুল্লাহ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. শহীদুল্লাহ রাসেল, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ বাধন, বিডি নিউজ আই২৪ ডটকমের সাব-এডিটর মোঃ জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আশরাফুল হক আশু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হাজী জসিম আলী, তাঁতীদল নেতা মোহাম্মদ হোসেন, দৈনিক সংবাদ চর্চার ফটোসাংবাদিক মোস্তাক আহমেদ সুমন, জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের ভ্রাম্যমাণ প্রতিনিধি এআর পারভেজ, ফটোসাংবাদিক গাফফার লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ও ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু বলেন, রাষ্ট্র গঠনের চারটি স্তম্ভের মধ্যে সাংবাদিকতা অন্যতম। একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তবে বর্তমান প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন চাপ ও মামলার ভীতির মুখে পড়তে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। মামলা-হামলা কিংবা নির্যাতন দিয়ে অপরাধীচক্র কখনো সাংবাদিকদের দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

তিনি আরও বলেন, ‘প্রিয় নারায়ণগঞ্জ ডটকমের যাত্রা শুরুর অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। এ প্রতিষ্ঠানে দক্ষ ও অভিজ্ঞ সাংবাদিকেরা রয়েছেন। আমার প্রত্যাশা, প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জবাসীর কল্যাণে নিবেদিত থেকে কাজ করবে। বিশেষ করে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কথা তুলে ধরবে। এ প্রত্যাশা পূরণ করতে পারলে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করবে।’

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম বলেন, সমাজের বিভিন্ন স্থানে সংঘটিত অপরাধের সঠিক তথ্য উদঘাটন করে পত্রিকা কিংবা অনলাইন পোর্টালে প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই বিভিন্ন মহলের রোষানলে পড়তে হয়। তবে সব ধরনের ভয়ভীতি ও বাধা উপেক্ষা করেই সাংবাদিকদের এগিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রিয় নারায়ণগঞ্জ ডটকম নারায়ণগঞ্জবাসীর আস্থার গণমাধ্যমে পরিণত হবে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রিয় নারায়ণগঞ্জ ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..