প্রতিষ্ঠিত হতে হলে নিজেকে লেখাপড়ার মধ্যে থাকতে হবে : পলাশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রতিষ্ঠিত হতে হলে নিজেকে লেখাপড়ার মধ্যে থাকতে হবে : পলাশ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

প্রতিষ্ঠিত হতে হলে নিজেকে লেখাপড়ার মধ্যে থাকতে হবে : পলাশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
প্রতিষ্ঠিত হতে হলে নিজেকে লেখাপড়ার মধ্যে থাকতে হবে : পলাশ

নারায়ণগঞ্জের কাগজ : আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ বলেছেন, পড়ালেখার মাধ্যমে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হতে হলে নিজেকে লেখাপড়ার মধ্যে থাকতে হবে। এখনই রেজাল্ট ঘোষণা করা হবে, হয়তো পরীক্ষায় কেউ পাশ করবে আবার কেউ ফেল করবে। এই মুহূর্তে অনেকের নার্ভ অনেক দ্রুত চলছে। কারণ রেজাল্ট কি হয়, কি হবে অনেকের মধ্যে এরকম কাজ করছে। ভালো ছাত্রের বুকের মধ্যে দুরুদুরু করছে। অনেকেই চিন্তা করছে রেজাল্ট খারাপ হলে বাড়িতে গেলে বাবা ও মা আমাকে বকা দেবে। যদি তোমরা ভালো ভাবে পড়ালেখা করতে তাহলে এমনটি হতো না। সোমবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নদীর ওপাড় থেকে যারা লেখাপড়া করতে আসো আমি তাদের জন্য আগামীকাল থেকে ট্রলারের ব্যবস্থা করে দিব। তোমরা বিনা খরচে আসা যাওয়া করতে পারবে। আমি তোমাদের জন্য সব ধরনের ব্যবস্থা করবো। যদি তোমারা ভালো রেজাল্ট করো। সারাবছরের লেখাপড়ার মান সবকিছু শিক্ষকদের উপর চলে আসে অনেক সময় এটা কিন্তু তোমাদের চিন্তা করতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে পলাশ বলেন, শিক্ষকরা সবসময় নিজেদের মধ্যে আলোচনা করবেন। হয়তো আপনি একটি বিষয় নাও জানতে পারেন। ছোট হওয়ার ভয়ে আপনি অন্য শিক্ষকের কাছে জানতে চাইলেন না। এটা ছোট হওয়ার কিছুই নেই সবাই কিন্তু সব কিছু জানেনা। তাই শিক্ষকরা সব সময় ছাত্র-ছাত্রীদের দিকে নজর রাখবেন।

নিজের ব্যাক্তিগত জীবনের উদাহরন দিয়ে পলাশ বলেন, আমি ২১ বছর বয়সে প্রথম বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচনে পরাজিত হয়েছিলাম। সেদিন আমি যদি নির্বাচিত হতাম তাহলে হয়তো আমি আজ এত বড় শ্রমিক নেতা হতে পারতামনা। কারণ পরাজয় থেকে আমি অনেক কিছু শিখেছি। এ কথা বলার মানে এটাই আজ যারা পরীক্ষায় ফেল করবে তারা অনেক কিছু শিক্ষা নিতে পারবে। তখন ভালো করার চেষ্টা করবে।

এসময় উপস্থিত ছিলেন, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুর সাত্তার, মোবারক হোসেন, কো-অপ্ট সদস্য শমিসুল হক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা শাহাদাত হোসেন সেন্টু, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সরকার, (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জয়নাল আবেদীন সরকার, সিঃ শিক্ষক, আলমগীর হোসেন, হারুনুর রশিদ, সহকারী শিক্ষক মোশারফ হোসেন, আল মামুন, রেজাউল, শাহীনুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..