পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এগিয়ে রুহুল আমিন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এগিয়ে রুহুল আমিন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এগিয়ে রুহুল আমিন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এগিয়ে রুহুল আমিন

নারায়ণগঞ্জের কাগজ : আসন্ন পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ইংরেজি নববর্ষকে সামনে রেখে প্রার্থীরা অভিভাবক ও ভোটারদের নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম পৌছে দিয়ে নিজ নিজ প্রার্থীতার জানান দিয়ে যাচ্ছেন।

কনকনে শীতের মাঝেও নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে চায়ের ষ্টল থেকে সর্বত্র। পাগলা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে সবসময়ই ভিন্নমাত্রা ও আমেজ পরিলক্ষিত হয়, পাশাপাশি পছন্দের প্রার্থী বেছে নিতে শুরু হয় প্রতিযোগিতা আর সে প্রতিযোগিতায় বিজয়ী হয় সচেতন ভোটাররাই। কেননা চুলছেড়া বিশ্লেষণ করেই তারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেন।

নির্বাচনকে সামনে রেখে মসজিদে বাইতুল মামুর উপদেষ্টা, সহ-সভাপতি পূর্ব শাহী মহল্লা পঞ্চায়েত কমিটি, শাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক তিনবারের সফল অভিভাবক সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রিয় মুখ মোঃ রুহুল আমিন প্রধান অবিরাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যে ক’জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে তার নামটিই বেশি বেশি উচ্চারিত হচ্ছে ভোটারদের মাঝে। এবারের নির্বাচনে অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চমক দেখাতে পারেন মোঃ রুহুল আমিন প্রধান এমনটাই লক্ষ্য করা যাচ্ছে ভোটের ময়দানে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..