আড়াইহাজারে খামারদী ঠাকুরবাড়িতে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
আড়াইহাজারে খামারদী ঠাকুরবাড়িতে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক

আড়াইহাজারে খামারদী ঠাকুরবাড়িতে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
আড়াইহাজারে খামারদী ঠাকুরবাড়িতে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে স্থানীয় খামারদী ঠাকুরবাড়িতে তিনদিন ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বর্গীয় অনন্ত চক্রবর্তী ও স্বর্গীয় যাদব চক্রবর্তীর আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানে সোমবার রাতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শ্রী উত্তম কুমার দাশ গুপ্ত, স্থানীয় ডাক্তার শ্রী সুবাংশু চক্রবর্তী খামারদী, ডাক্তার শ্রী নীলরতন চক্রবর্তী (চঞ্চল) খামারদী, শ্রী রজন দত্ত চৌঘরিয়া, শ্রী নারায়ণ চক্রবর্তী খামারদী, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি খন্দকার নাসির প্রমুখ।

উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, আমার পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজক ও পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপভোগ করছি। তিনদিন ব্যাপী অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে। প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠান সফল হয়ে আসছে। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক মিলন মেলায় পরিণত হয়েছে। সৃষ্টিকর্তার কাছে আমি সকলের মঙ্গলকামনা করছি।

তিনি আরো বলেন, আমাদের জীবনদশায় আমরা যেন মানুষের উপকার করে যেতে পারি। কারোর সঙ্গেই যেন আমরা হিংসা-বিদ্বেষে জড়িয়ে না পরি। মানবজাতির মূল ধিক্কাই হলো মানুষ মানুষের সেবার জন্য।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..