দেশের জন্য সু-সংবাদ : মানুষের গড় আয়ু বাড়ছে
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেশের জন্য সু-সংবাদ : মানুষের গড় আয়ু বাড়ছে
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় অবৈধ গ্যাস সংযোগে বাড়িওয়ালা সেলিমের ১২ বছরে ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

দেশের জন্য সু-সংবাদ : মানুষের গড় আয়ু বাড়ছে

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
দেশের জন্য সু-সংবাদ : মানুষের গড় আয়ু বাড়ছে

নারায়ণগঞ্জের কাগজ : আগামী ২২ বছর পর অর্থাৎ ২০৪০ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু দাঁড়াবে ৭৯.৩৪ বছর। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেটিক্স অ্যান্ড ইভালয়েশনের গবেষণা জরিপে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। তাদের হিসাবে ২০১৬ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২.৬৩ বছর। অবশ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর হিসাব অনুযায়ী দেশের পুরুষের গড় আয়ু ৭০ বছর ৭ মাস ২০ দিন আর নারীর ৭৩ বছর ৬ মাস।

এক বছর আগে অর্থাৎ ২০১৬ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭১ বছর ৭ মাস। বিবিএস প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশের অনুমিত জনসংখ্যা ১৬ কোটি ৩৬ লাখ ৫০ হাজার। ২০১৭ সালের ১ জুলাইয়ে জনসংখ্যার প্রাক্কলন ছিল ১৬ কোটি ২৭ লাখ। জনসংখ্যার মধ্যে পুুরুষের সংখ্যা ৮ কোটি ১৯ লাখ ১০ হাজার, নারীর সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশেই স্থির রয়েছে।

বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি নিঃসন্দেহে একটি শুভ সংবাদ। স্বাধীনতা লাভের আগে দেশের মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছরের কম। সে সময় দেশের জনসংখ্যার এক বড় অংশকেই অনাহারে অর্ধাহারে থাকতে হতো। স্বাধীনতার পর দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে ২৫ বছর। এটি সম্ভব হয়েছে দুর্ভিক্ষ ও মঙ্গাকে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করা, দেশের মানুষের খাদ্য ও পুষ্টি গ্রহণ সন্তোষজনক পর্যায়ে উন্নীত করা এবং চিকিৎসার সুযোগ-সুবিধা ব্যাপকভাবে সম্প্রসারণের কারণে। স্বাস্থ্য পরিচর্যার কারণে দেশে শিশু ও প্রসূতি মৃত্যুর হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। দেশের জনগোষ্ঠীতে প্রবীণ লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেলেও জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার নিঃসন্দেহে একটি উদ্বেগজনক ঘটনা। এ সমস্যার সমাধানে দম্পতি-পিছু এক সন্তান জম্ম এবং দুটির বেশি সন্তান নয় এ প্রত্যয়কে উৎসাহিত করতে হবে। বাল্যবিয়ের হার শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে সরকারকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..