দুঃস্থদের সহায়তায় বেতন-ভাতা দান করলেন ইউএনও মমতাজ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দুঃস্থদের সহায়তায় বেতন-ভাতা দান করলেন ইউএনও মমতাজ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

দুঃস্থদের সহায়তায় বেতন-ভাতা দান করলেন ইউএনও মমতাজ

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
দুঃস্থদের সহায়তায় বেতন-ভাতা দান করলেন ইউএনও মমতাজ

মহামারী করোনা ভাইরাসে বিপদে পড়া মানুষের সহযোগিতায় সরকারি অনুদানের পাশাপাশি নিজের এক মাসের বেতন ও বৈশাখী ভাতা দান করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দান তহবিলে সমুদয় অর্থ পৌঁছে দিয়েছেন। তা দিয়ে ভিক্ষুক, দিনমজুর, দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

তিনি জানান, করোনা মোকাবেলায় সারাবিশ্ব হিমশিম খাচ্ছে। এ সময় খেটে খাওয়া মানুষগুলোর পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে। জনগণকে সরকারে নির্দেশ মেনে চলতে হবে। সবাইকে ঘরে থাকতে হবে। কেউ না খেয়ে থাকবে না। সবার ঘরে খাদ্যে পৌঁছে দিচ্ছে প্রশাসন। উপজেলা প্রশাসনের হটলাইন চালু রয়েছে। গত বৃহস্পতিবার হটলাইনে আসা ফোন পেয়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে গন্ধর্বপুর এলাকার মাহির মা এবং রূপসী এলাকার অন্ধ রতনের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, করোনা মোকাবেলায় সকল সরকারি কর্মকর্তা বৈশাখী ভাতা এবং ১ দিনের বেতন দান করেছেন। আমি নিজেও দান করেছি। রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম ১ মাসের বেতন এবং বৈশাখী ভাতা জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..