রাজবাড়ীতে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাজবাড়ীতে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

রাজবাড়ীতে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
রাজবাড়ীতে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস বিস্তার ও সংক্রমনের ঝুঁকি কমাতে যাত্রীবাহি পরিবহন বন্ধ রাখা হয়েছে। আর এ কারণে শ্রমিক কর্মচারীরা অসহায় হয়েে পরেছে। আয় না থাকায় প্রায় ১ মাস ধরে তাদের কষ্টে দিনযাপন করতে হচ্ছে।

এ অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী আজাদী ময়দানে ২শ’ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও ২৬ জন মাইক্রোবাস চালকের মাঝে জেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে জিয়ারের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক শ্রমিককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কুমার, রাজবাড়ী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমূখ।

এসময় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সভাপতি রকিবুল ইসলাম পিন্টু বলেন, রাজবাড়ী জেলায় ৪ হাজারেরও বেশি পরিহন শ্রমিক রয়েছে। আজ জেলা প্রশাসনের সহযোগীতায় ২ শত জনের মাঝে স্বল্প হারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তবে তারা চান আরো প্রায় ৪ হাজার শ্রমিক তারা এই করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে অসহায় জীবনযাপন করছে তাই অতি শীঘ্রই যেন জেলা প্রশাসন এই শ্রমিকদের পরিবারেরর কথা চিন্তা করে তাদের সহযোগীতা প্রদানন করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..