করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দিন-রাত্রী মানবতার ফেরিওয়ালা হয়ে ঠাকুরগাঁও-২ আসনের ১৬টি ইউনিয়নের কর্মহীন অসহায় দুঃস্থ মানুষদের দ্বারে দ্বারে ছুটে যান খাদ্য সামগ্রী নিয়ে। করোনা ভাইরাসের এ ভয়াবহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন।
গত ১৮ এপ্রিল শনিবার বিকালে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা বাজার মাঠে ও যাদুরানী বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর নির্দেশনায় এলাকার ২’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজনসহ এলাকার চেয়ারম্যান ও নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
মাজহারুল ইসলাম সুজন জানান, গত ২৫ মার্চ থেকে সারা দেশ ব্যাপী লকডাউনে সব কিছুই বন্ধ হওয়ার কারণে ঠাকুরগাঁও-২ আসনের ১৬টি ইউনিয়নের অধিকাংশ মানুষ হয়ে পরে কর্মহীন। এই কর্মহীন শ্রমজীবি ও অসহায় দুঃস্থ মানুষদের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণের ১৪ পর্বে পৌঁছেছি।
তিনি আরও বলেন, আমার পিতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি ঘোষণা দিয়েছেন ‘করোনা ভাইরাসের এ ভয়াবহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন শ্রমজীবি ও অসহায় দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন’।
আপনার মন্তব্য প্রদান করুন...