রাজবাড়ীতে চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রাজবাড়ীতে চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

রাজবাড়ীতে চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

আবুল কালাম আজাদ, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
রাজবাড়ীতে চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিক মন্ডলকে ১৩৪ বস্তা (৪ টন ২০ কেজি চাল) ও ১৩৪ কেজি পাট বীজ আত্মসাতের অভিযোগে যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ যশাই ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিক মন্ডলকে সরকারী চাল আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করে। তার বিরুদ্ধে চাল গত ১৯ এপ্রিল পৌরসভার নিজ বাড়ির নিচতলায় ভাড়া দেওয়া দোকান থেকে ১৩৪ চার টন ২০ কেজি চাল এবং ১৩৪ কেজি পাট বীজ আত্মসাতের অভিযোগে পাংশা থানা বাদি হয়ে চেয়ারম্যান ও দোকানীর নামে মামলা দায়ের করে।

তবে এ বিষয়ে যশাই ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মন্ডলের মোবাইল ফোনে যেগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায় তবে তার ভাই ইদ্রিস মন্ডল জানান, যে চাল তাদের বাড়িতে পাওয়াগেছে তা চলমান কাবিখার কাজের চাল। এই চাল কোথাথেকে এসেছে তার চালানও রয়েছে তাদের কাছে। এ চাল কোন ত্রাণ বিতরণের চাল না। করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ থাকায় তারা কাবিখার এই চাল তাদের পৌরসভার বাড়িতে রেখেছিলেন। কাজ শুরু হলে তারা এই চাল দিয়ে কাজ করাবেন বলে জানান।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, যশাই ইউনিয়ন চেয়ারম্যানের ৪ টন চাল আত্মসাতের ঘটনায় পাংশা থানা চেয়ারম্যান সহ আব্দুর রাজ্জাক নামে দু’জনের নামে মামলা দায়ের করা হয় ঘটনার দিবাগত রাতে। এই মামলার সুত্র ধরে স্থানীয় সরকার বিভাগ চেয়ারম্যানকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে চিঠি পান। বর্তমানে তিনি যশাই ইউনিয়ন চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..