ফতুল্লায় অসহায় মানুষদের পাশে ‘ভালোবাসার ফেরিওয়ালা’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় অসহায় মানুষদের পাশে ‘ভালোবাসার ফেরিওয়ালা’
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

ফতুল্লায় অসহায় মানুষদের পাশে ‘ভালোবাসার ফেরিওয়ালা’

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ মে, ২০২০
ফতুল্লায় অসহায় মানুষদের পাশে ‘ভালোবাসার ফেরিওয়ালা’

করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সবাইকে বাসায় থাকতে বলা হয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। দিনমজুরদের জীবনযাপন এখন দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় সমাজের নানা প্রান্ত থেকে তাদেরকে সাহায্য করার জন্য অনেকেই হাত বাড়িয়ে দিয়েছে। সেই তালিকায় এবার যোগ দিলেন ‘ভালোবাসার ফেরিওয়ালা’ সংগঠন। এই সংগঠনটি নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সামর্থ্য অনুসারে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

স্বপ্ননিয়ে ‘ভালোবাসার ফেরিওয়ালা’ সংগঠনটি ইতিমধ্যে ফতুল্লা থানা এলাকার ৯০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেনে। বর্তমানে সংগঠনটি নতুন উদ্যোগ নিয়েছেন। এবার তারা শিশু খাদ্য বিতরণ করছেন বলে জানা যায়।

এ বিষয়ে ‘ভালোবাসার ফেরিওয়ালা’ সংগঠনটির আহবায়ক ও সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অসহায় মানুষদের মধ্যে খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করছি। আমাদের সামর্থ্য অনুযায়ী, যতটুকু সম্ভব হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যরে মধ্যে একজন, পাঁচজন বা তার অধিক যে যতটুকু পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’

তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় আছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। কারণ তারা লজ্জায় চাইতে পারছেন না। আমরা খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সহায়তা করেছি। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি অবদান রাখাছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা, এবং গণমাধ্যকর্মীরাও রয়েছে ঝুঁকির মধ্যে। আমারা তাদেরকেও পিপিই দিয়েছি।

তাই প্রতিটি এলাকায় পাড়া-মহল্লার স্বচ্ছল ব্যক্তিরা যদি এই মুহুর্তে এগিয়ে আসেন তবেই পুরো দেশ হাসবে। মনে রাখবেন, দরিদ্র অসায়দের পাশে দাঁড়িয়ে আপনি তাদের সহায়তা করছেন না, আপনি নিজেই নিজের পাশে দাঁড়াচ্ছেন। কারণ, অসহায় মানুষের একটি দোয়াই আপনার জীবনকে আনন্দময় ও সফল করে তুলতে যথেষ্ট।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..