৭৫টি শিশুকে ঈদ উপহার তুলে দিল ‘ধলেশ্বরীর তীরে’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
৭৫টি শিশুকে ঈদ উপহার তুলে দিল ‘ধলেশ্বরীর তীরে’
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন

৭৫টি শিশুকে ঈদ উপহার তুলে দিল ‘ধলেশ্বরীর তীরে’

ফতুল্লা সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০
৭৫টি শিশুকে ঈদ উপহার তুলে দিল ‘ধলেশ্বরীর তীরে’

ফতুল্লার বক্তাবলী পরগণা এলাকার দু’টি ইউনিয়নে ৭৫টি শিশুকে ঈদ উপহার তুলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক গ্রুপ-ধলেশ্বরীর তীরে। শুক্রবার (১৫ মে) বিকালে বক্তাবলীর কানাইনগর স্কুলে বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের ওইসব শিশুদের ঈদ উপহার তুলে দেয়া।

অনুষ্ঠানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিকী হিসেবে কয়েকটি শিশুর হাতে ঈদ উপহার তুলে দিয়ে উদ্ভোধন করে অনুষ্ঠানটি শুরু করেন গ্রুপটির অন্যতম সদস্য ডা. একে শফিউদ্দিন আহাম্মেদ মিন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন তুহিন চৌধুরী, আবুল হাসেম রিয়াদ, মোঃ আনসার আলী, আনোয়ার হোসেন, মোঃ মিজান, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মতিউর রহমান ফকির, আল আমিন ইকবাল হোসেন, ইউপি সদস্য রাসেল চৌধুরী, নাজির হোসেন, আবুল কালাম আজাদ, মাশফিকুর রহমান শিশির, সালাউদ্দিন রানা, রাসেল প্রধান, দেলোয়ার হোসেন, রাশেদুল ইসলাম সুমন, আক্তার হোসেন।

গ্রুপের এডমিন আব্দুল্লাহ আল ইমরান জানান, বক্তাবলীর রামনগর, লক্ষ্মীনগর, কানাইনগর, রাজাপুর, বক্তাবলী, গঙ্গানগর, লালমিয়ার চর, রাধানগর, মোক্তারকান্দি ও ডিক্রীরচর এই দশটি গ্রামে ঈদ উপহার হিসেবে শিশুদের ঈদবস্ত্র এবং সেলামী হিসেবে নগদ অর্থ দেয়া হয়।

পরে ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টুর সভাপতিত্বে গ্রুপের এডমিন আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপটিকে একটি সামাজিক সংগঠনে রূপ দেয়ার উপর গুরুত্বারোপ করেন সদস্যরা।

এর আগে বাক-প্রতিবন্ধি কামাল হোসেনকে গ্রুপটির পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..